ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড়ে দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, তৌহিদুজ্জমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু হলের ২০৮ নম্বর হলে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাজধানী একপ্রেসের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয় তৌহিদুজ্জামান।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এইচএ/এসইউ/২০২৬ ঘ.
bdnews24