২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল

মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবারসহ তিনদিনে পৃথক পৃথক আদেশে এসব রদবদল করে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব ড. রেজাউল বাসার সিদ্দিকীকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। তাকে এ বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ধারণাগত জ্যেষ্ঠতাও দেওয়া হয়েছে। এডিসিদের মধ্যে মানিকগঞ্জের নাজিমউদ্দিনকে কুড়িগ্রামে বদলি এবং ব্রাহ্মণবাড়িয়ার ড. গোলাম মোস্তফাকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইউএনও মোহাম্মদ আবুল হাশেমকে ঝালকাঠি, রাঙ্গামাটির রাজস্থলি’র ইউএনও মোহাম্মদ আজাদ সাল্লালকে ব্রাহ্মণবাড়িয়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাইদুর রহমানকে চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রফিকুল ইসলামকে মানিকগঞ্জ ও মো. ওয়াহিদুজ্জামানকে বরিশাল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব শিবির বিচিত্র বড়–য়াকে ময়মনসিংহের এডিসি নিয়োগ দেওয়া হয়। দিনাজপুরের চিরিরবন্দরের ইউএনও রশীদুল কবীর মান্নাফকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব অনুপ কুমার তালুকদার, সাতক্ষীরার কলারোয়ার ইউএনও এএনএম তরিকুল ইসলাম, সাভার বিপিএটিসির সহকারী পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও রোকন উল হাসান, ঢাকা বিয়ামের সহকারী পরিচালক কামরুল হাসান, ময়মনসিংহের নান্দাইলের ইউএনও মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মনিরা বেগমকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ হোসেন সরকার, তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শ্যামলী নবী, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সামিয়া আক্তার, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন এবং নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সামিহা ফেরদৌসীকে ইউএনও নিয়োগের জন্য ন্যস্ত করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে। ইউএনও নিয়োগের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবিহা ইয়াসমিন, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুলু বিলকিস নাহার ও ভূমি আপীল বোর্ডের শাখা প্রধান দিল আফরোজা বেগমকে খুলনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব টীটন খীসা ও মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রায়হানা ইসলামকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন ও সরকারী কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন জুয়েলকে বরিশাল এবং বরিশালের আগৈলঝাড়ার ইউএনও আজমল হোসেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ডা. নূরুল হক, তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সুলতানা রাজিয়া ও পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ব্রেঞ্জন চাম্বুগংকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে ই্উএনও নিয়োগের জন্য। এছাড়া নাটোরের বাগাতিপাড়ার ইউএনও ইয়াসিন খান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রোকেয়া খাতুন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ফৌজিয়া খান এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোসাম্মৎ রুখসানা রহমানকে ইউএনও নিয়োগের জন্য ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বরিশালের বাউফলের ইউএনও আবুল কালাম আজাদকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০২ ঘ.