চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. ইয়াছিন (২২) উপজেলার পশ্চিম শিকলবাহা গ্রামের মো. পিয়ার আহমেদের ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজের বাড়ি থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান।
এ সময় তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও সাতটি রামদা উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৬৪৪ ঘ.
bdnews24