২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান উৎসব শুরু

নড়াইলে চারদিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নড়াইল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নড়াইলে চারদিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইলে জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. জহুরুল হক উৎসবের উদ্বোধন করেন। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশন মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশ ও ভারতের ২০ জন চিত্রশিল্পী অংশ গ্রহণে আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, প্রতি বছর শিল্পী সুলতানের জন্ম দিনে এ উৎসব হয়ে থাকে। “এবার শিল্পীর জন্মদিন ১০ অগাস্ট পবিত্র রমজান মাসের মধ্যে হওয়ায় ২৯ অগাস্ট থেকে এ উৎসব আরম্ভ হয়েছে।” উৎসবের অংশ হিসেবে আগামী ৩০ অগাস্ট সম্মিলিত চিত্র প্রদর্শনী ও ৩১ অগাস্ট শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক জানান, শিল্পী সুলতানের জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো এস এম সুলতান ফাউন্ডেশন ও স্থানীয় প্রশাসন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। এক সেপ্টেম্বর এ নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। এছাড়া উৎসব চলাকালীন প্রতিদিন বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫১৩ ঘ.