বরগুনা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর থেকে সোমবার ৮৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ।
আলিয়া মাদ্রাসা সংলগ্ন তালতলা ঘাটে এ অভিযানকালে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রিমা এন্টারপ্রাইজের মালিক।
বরগুনা থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রলারে বোঝাই করে এই সার তালতলী নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রলারের মালিক সিদ্দিককে আটক করলে তিনি সারের মালিকের নাম বলে দেন।
কালোবাজারে সার বিক্রির অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24