২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র মামলায় একজনের ১২ বছর কারাদণ্ড

বরিশালে অস্ত্র মামলায় এক যুবককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

বরিশাল, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালে অস্ত্র মামলায় এক যুবককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামীর উপস্থিতিতে এই দণ্ড দেন। দণ্ডিত হেমায়েত হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামের প্রয়াত হাতেম হওলাদারের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্র“য়ারি বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ হেমায়েতকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো, সিদ্দিক হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০০৯ ঘ.