২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আড়াইশ’ ইউপিডিএফ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের প্রায় আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

খাগড়াছড়ি, অগস্টি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের প্রায় আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সদর থানায় রোববার মধ্যরাতে পুলিশের করা এ মামলায় ইউপিডিএফ’র কোনো নেতাকর্মীর নাম উল্লেখ করেনি। রোববার বিকালে পানছড়ি উপজেলায় পাহাড়ি ও বাঙ্গালি দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়। এর জেরে সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে ইউপিডিএফ একটি মিছিল বের করে এবং অতর্কিতে হামলা চালালে চার পুলিশ আহত হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আড়াইশ’ ইউপিডিএফ নেতাকর্মীর একটি ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫১ ঘ.