ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে আগুন লেগে ১৪টি প্লাস্টিকের গুদাম পুড়ে গেছে।
অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, রোববার রাত সোয়া ১১ টার দিকে আগুন লাগার পর ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলোযোগ থেকে গুদামে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নি নির্বাপক কর্মীরা।
মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে ১৪টি গুদামে রাখা প্লাস্টিকের সামগ্রী পুড়ে গেছে। এর বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা।”
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪০ ঘ.
bdnews24