২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীর চাঁদগাঁও থানার নাজিরপাড়া এলাকা থেকে শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাঁদগাঁও থানার নাজিরপাড়া এলাকা থেকে শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত খদিজা বেগম (১৮) ওই এলাকায় স্বামী মো. শহীদুল ইসলামসহ থাকতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী শহীদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। চাঁদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল করিম এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাত রান্না করা নিয়ে দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধা ৭টার দিকে তাদের ঘরের ভেতর থেকে খদিজার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, গৃহবধূর ঝুলে থাকার অবস্থা দেখে তার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/ডিডি/২১৫০ ঘ.