২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-রংপুর ট্রেন চালু

ইঞ্জিন বিকল হয়ে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস গাইবান্ধার নলডাঙ্গা স্টেশনে সাড়ে চার ঘণ্টা আটকে থাকার পর শনিবার রাত পৌনে ১১টার দিকে লালমনিরহাট-শান্তাহার, রংপুর-ঢাকা এবং দিনাজপুর-শান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

গাইবান্ধা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন বিকল হয়ে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস গাইবান্ধার নলডাঙ্গা স্টেশনে সাড়ে চার ঘণ্টা আটকে থাকার পর শনিবার রাত পৌনে ১১টার দিকে লালমনিরহাট-শান্তাহার, রংপুর-ঢাকা এবং দিনাজপুর-শান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেনটির চালক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নলডাঙ্গা স্টেশনে প্রবেশের পর আবার রওনা হওয়ার সময় ইঞ্জিনে ত্র“ট দেখা দেয়। ফলে যাত্রী নিয়ে দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে আটকে থাকে। লালমনিরহাট-শান্তাহার, রংপুর-ঢাকা এবং দিনাজপুর-শান্তাহার রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। গাইবান্ধা রেল স্টেশনের মাস্টার আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইন বন্ধ থাকায় নলডাঙ্গা রেল স্টেশনের দুই পাশের বিভিন্ন স্টেশনে পদ্মরাগ মেইল, উত্তর বঙ্গমেইল, আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস, আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ৯টার পর লালমনিরহাট থেকে একটি ইঞ্জিন এনে রংপুর এক্সপ্রেসকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার পর ট্রেন চলাচল আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০৩ ঘ.