রংপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছায় বাস চাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন ।
শনিবার বেলা ৩ টার দিকে রংপুর-পীরগাছা সড়কের বেলতলি কানিগুড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজ্জ্বল (৩৮), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩২) ও তাদের ছেলে প্রীতম (১০)। তাদের বাড়ি উপজেলার নিজপাড়া গ্রামে।
পীরগাছা থানার ওসি রওশন মোস্তফা জানান, উজ্জ্বল তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটর সাইকেলে করে রংপুর থেকে বাড়ি ফেরার সময় কানিগুড়িতে সুন্দরগঞ্জগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রংপুর-পীরগাছা সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24