২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে তরুণীর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শনিবার বজ্রপাতে এক তরুণীর মৃত্যু হয়েছে। আরেক তরুণী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

খাগড়াছড়ি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শনিবার বজ্রপাতে এক তরুণীর মৃত্যু হয়েছে। আরেক তরুণী আহত হয়েছেন। মৃত মনোয়ারা বেগম (৩০) মানিকছড়ির ডাইনছড়ির আবদুল কাদের ফরাজির মেয়ে। আহত রাজিয়া বেগম (২৫) একই গ্রামের ওবায়দুর রহমানের মেয়ে। তাকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টায় নিজ ঘরের মধ্যে বজ্রপাতে আহত হন মনোয়ারা বেগম। মানিকছড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০০৮ ঘ.