২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

কুমিল্লা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির (৩২) কর্ডোভা পরিবহনের বাসের চালক এবং রাজেশ (৩৫) তার সহকারী ছিলেন। এ দুর্ঘটনায় কর্ডোভা পরিবহনের আহত বাসযাত্রীদের দাউদকান্দির গৌরিপুর হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মাসুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কুমিল্লাগামী কর্ডোভা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় পেছন থেকে আরেকটি বাস কর্ডোভা পরিবহনের ওই বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কর্ডোভা পরিবহনের বাসের চালক মনির ও তার সহকারী রাজেশ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ উদ্ধার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২১ ঘ.