২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান থেকে আসগরের লাশ ঢাকায় পৌঁছেছে

সুদানে বন্দুকযুদ্ধে নিহত পুলিশ সদস্যের লাশ শনিবার সকালে বাংলাদেশে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদানে বন্দুকযুদ্ধে নিহত পুলিশ সদস্যের লাশ শনিবার সকালে বাংলাদেশে পৌঁছেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মো. আসগর আলীর লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে অতিরিক্ত মহাপরিদর্শক (ট্রেনিং) মো. মাইনুর রহমান চৌধুরী লাশ গ্রহণ করেন। কামরুল বলেন, শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আসগরের জানাজা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ গ্রামের বাড়ি পাবনায় দাফন করা হবে। পুলিশ কনস্টেবল আসগর গত ১২ অগাস্ট স্থানীয় সুদানের দারফুরে ওটাশ কমিউনিটি পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন কালে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আসগার আলী চলতি বছরের ৮ জুলাই সুদানে যান। পুলিশ সদস্য আজগর ১৯৭৬ সালে জন্ম গ্রহন করেন। ১৯৯৬ সালের ১ মার্চ তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। আসগরের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ার কল্যাণপুরের হুইখালীতে। তিনি দুই সন্তানের জনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪১ ঘ.