২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন। রাত ৮টায় ছোট কুমিরাবাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহতের (২২) পরিচয় পাওয়া যায়নি। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হক বলেন, বাসটি নোয়াখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত যুবকটির মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান এএসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউডি/সিএস/২১৫০ ঘ.