২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবক খুন

যশোর শহরে শুক্রবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 03:18 PM

Updated : 25 Apr 2022, 09:39 PM

যশোর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে শুক্রবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

নিহত মো. বিল্লাল (২২) সদর উপজেলার বিরামপুর এলাকার চান্দু মিয়ার ছেলে।

বিল্লালের বন্ধু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওয়াই মিঠা বিক্রেতা বিল্লাল সন্ধ্যা ৬টার দিকে উপ-শহর পার্কে অবস্থান করছিলেন।

এ সময় ঘোপ ধানপট্টি এলাকার ৭/৮ জন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার বলেন, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিল্লাল নিহত হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.