পিরোজপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শুক্রবার বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মিজানুর রহমান তালুকদার (৩৫) উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা।
ভাণ্ডারিয়া থানার ওসি আব্দুল হক বলেন, বাড়ির সামনে একটি নিম গাছ কাটা নিয়ে মিজানুর রহমান ও সায়েদুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সায়েদুর ছোট ভাই মিজানুরকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে পালিয়ে যান। ভাণ্ডারিয়াউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় মিজানুরের বড় ভাই মজিবুর রহমান তালুকদার বিকালে হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24