২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাজধানীর কলাবাগানে শুক্রবার দুপুরে রাস্তায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে শুক্রবার দুপুরে রাস্তায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাকিব হোসেন (৬)। তার বাবা শাহ আলম পরিবার নিয়ে ওই এলাকায় থাকতেন। কলাবাগান থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টায় ৪৪/ডি কলাবাগানের বাসার সামনে গলিতে খেলার সময় হঠাৎ বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আহত হয় রাকিব। তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, রাকিবের মৃত্যু হয়েছে। বৃষ্টি হওয়ার ওই সরু গলি স্যাঁতস্যাঁতে ছিলো, পাশেই বৈদ্যুতিক খুঁটি ছিল। এ কারণে শিশুটি বিদ্যুৎষ্পৃষ্ট হয় বলে ওসির ধারণা। রাকিবের বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮০১ ঘ.