নোয়াখালী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদরে শুক্রবার বিদ্যুতের তারে জড়িয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল নেয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের সাহাব উদ্দিন হেঞ্জুর ছেলে একরাম হোসেন (১০) ও অভি হোসেন (৪) । একরাম স্থানীয় পোদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নেয়াজপুর ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম হোসেন বলেন, একরাম ও অভি দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে কলা গাছের ভেলায় চড়ে খেলতে যায়। বিলের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে অভি ভেলা থেকে পড়ে গেলে একরাম তাকে তুলতে যায়। এতে ঘটনারস্থলে দুই সহোদরের মৃত্যু হয়।
সুধারাম থানার ওসি আবুল কালাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৯ ঘ.
bdnews24