২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

নদীতে ডুবে যাওয়ার ২৮ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সাভার, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীতে ডুবে যাওয়ার ২৮ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার ধামরাইয়ের বংশী নদী থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরিরা। নিহত সাব্বার হোসেন (২২) রাজধানীর চকবাজার এলাকার জহির আক্তারের একমাত্র ছেলে। তিনি নর্থসাউথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের (বিবিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বুধবার সকালে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকায় নাদিম এলাহীর বাগানবাড়িতে বেড়াতে যান সাব্বার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় পড়–য়া তার সাত বন্ধু। বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা পাশের বংশী নদীতে গোসল করতে নামেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ¯্রােতের তোড়ে সাব্বার তলিয়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দমকল বাহিনীর ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নদীর মাঝখানে বালু উত্তোলনকারী একটি ড্রেজারের পাশে আটকে থাকা অবস্থায় সাব্বারের লাশ উদ্ধার করা হয়। লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রশীদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৪৬ ঘ.