নারায়ণগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মুন্সীখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সলিম হাওলাদার (৩৫) ঝালকাঠি জেলার উত্তর সেতরীর কাশেম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা দায়ী বাসটিসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সীখোলা এলাকায় ঢাকাগামী জমজম পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনের রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিকশা চালক সেলিম হাওলাদার।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24