নারায়ণগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রূপালী আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় কলেজ ছাতও ইমনের।
সে নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ইমন ও তার চার বন্ধু ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে ইমন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ইমনের আতœীয়-স্বজন ও স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে বিকাল ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭২৮ ঘ.
bdnews24