২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চুয়াডাঙ্গা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগরে এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে বাঁকা আশতলাপাড়ায় নিহত দুজন হলেন মাগুরার নয়ন (৩০) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার আনোয়ারুল ইসলাম বুলু (৩৫)। গণপিটুনিতে আহত হয়েছেন আফাজ উদ্দিন (৩০) নামে আরেকজন। আশতলা পাড়ার আফাজকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে বাঁকা আশতলাপাড়ার মিলনের বাড়িতে ডাকাতি করতে আসে একদল ডাকাত। তখন বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তিন ডাকাততে ধরে ফেলে। গণপিটুনিতে আহত নয়ন, বুলু ও আফাজকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ভোরে নয়ন এবং সকালে বুলু মারা যান। ময়না তদন্তের জন্য লাশ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.