২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

মৌলভীবাজার, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত বাবুল আহমেদ (৩৫) জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে। রোববার রাতে কুলাউড়া উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আসুক (২২), আনোয়ার (৩০) ও নাসিরকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুড়ী থানার ওসি হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে বাবুল প্রাইভেট কার নিয়ে কুলাউড়া থেকে জুড়ী যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কারটি আছুরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। আহত হন গাড়ির চালক আসুক, তার সহযাত্রী আনোয়ার ও নাসির। কুলাউড়া থানার এসআই সজল কানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের লাশ সোমবার সকালে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৫৫০ ঘ.