চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় মহিউদ্দিন ও জলিল নামের দুই ব্যক্তিকে একটি কভার্ড ভ্যানসহ আটক করা হয়েছে।
বিজিবি চট্টগ্রাম সেক্টরের জেনারেল স্টাফ অফিসার-২ মেজর আরিফ মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত পৌনে ১২টার দিকে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
“কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা একটি কভার্ডভ্যান তল্লাশি করে অবৈধভাবে আনা ৬৭৪টি ভারতীয় কাতান ও বেনারসি শাড়ি পাওয়া যায়।”
আরিফ বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে থেকে এসব শাড়ি বিক্রির জন্য চট্টগ্রামে আনা হচ্ছিল।
গ্রেপ্তার দুইজনকে পাহাড়তলী থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/১৫৪৫ ঘ.
bdnews24