২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

ভৈরব থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ময়মনসিংহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরব থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়েছে। ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি স্টেশনের কাছাকাছি ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন বগি দুটি উদ্ধার করার পর রেলপথ মেরামত শেষে বেলা ২টার দিক ভৈরব-ময়মনসিংহ রুটে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি। আঠারোবাড়ির স্টেশনের মাস্টার মিনহাজউদ্দীন তালুকদার জানান, দিনের এই সময়ে অন্য ট্রেন না আসায় লাইন বন্ধের কারণে বড় কোনো সমস্যা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৫০৫ ঘ.