২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, ১৮ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে শেখ হাসিনা বলেন, ‘‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।” ঈদ সবাইকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে উল্লেখ করে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বলেন, “ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/২০০২ ঘ.