২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জ শহরে শুক্রবার এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে শুক্রবার এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাহীন (৩০) শহরের গলাচিপা মসজিদ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি জামতলা এলাকায় একটি মোটরসাইকেল ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করতেন। শাহীনের স্ত্রী শারমিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে শাহীনের কাছ থেকে শহরের চাঁদমারী এলাকার আলমগীর ও শামীম তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। শুক্রবার দুপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে তারা শাহীনকে ডেকে নেয়। শাহীন টাকা আনতে গেলে আলমগীর তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, গলা কেটে যাওয়ায় শাহীনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭১৯ ঘ.