শেরপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে নিজ হাতে খাবার ও কাপড় বিতরণ করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার কয়েকটি ইউনিয়নে শুক্রবার দুস্থ নারী-পুরুষদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, খেজুর এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শাড়ি ও থ্রিপিচ বিতরণ করেন।
মতিয়া চৌধুরী নিজ হাতে নকলা, গণপদ্দি, উরফা, গৌরদ্বার ও পাঠাকাটা ইউনিয়নে ২৪ হাজার ৭৩৩ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল, সাতটি করে খেজুর, এক হাজার ৪৪০ জনকে জনকে একটি করে শাড়ি, ৮৯ জন স্কুল ও মাদ্রাসার দরিদ্র মেধাবী ছাত্রীকে থ্রিপিচ ও শাাড় দেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ঈদের আগে দেশে এক কোটি মানুষের হাতে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে, যাতে অন্ততঃ ঈদের দিন কাউকে অন্যের কাছে হাত পাততে না হয়।
“গরীব মানুষের মুখের হাসিই শেখ হাসিনার খুশী,” বলেন মতিয়া।
বিতরণকালে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটনসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24