২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে কভার্ড ভ্যান চাপায় ২ জন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় কভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় কভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকার সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরসরাই উপজেলার খৈয়াছড়া গ্রামের এলাকার মৃত এনামুল হকের ছেলে নাজিম উদ্দিন (২৩) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে সুলতান মাহমুদ রানা (২৪)। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইতালি প্রবাসী নাজিমের মৃত্যু হয়। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১২৩ ঘ.