নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশ্ববর্তী আবাসিক জামতলা এলাকায় গণছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ছিনতাইয়ের ঘটনার কিছুক্ষণ পর পর নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি টহল দল ঘটনাস্থল পরির্দশন করে।
র্যাব-১১ এর উপপরিদর্শক মো. সাহাবুদ্দিন জানান, বুধবার গভীর রাতে ডিএডি হেলালের নেতৃত্বে একটি টহল দল চাষাঢ়া তোলারাম কলেজ মোড়ে গেলে ছিনতাইয়ের শিকার লোকজন তাদের কাছে ছিনতাইয়ের ঘটনা যানায়।
“এ সময় ক্ষতিগ্রস্তদের নাম ও ছিনতাই হওয়া মোবাইল নম্বর লিখে নেয় র্যাবের ওই দল।”
এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি উল্লেখ করে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, “তবু খোজ খবর নিয়ে বিষয়টি তদন্ত করা হবে।”
ছিনতাইয়ের শিকার শহরের কালিরবাজার দেওয়ান সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুল রহিম জানান, হীরা কমিউনিটি সেন্টারের সামনে ছাঁই রংয়ের একটি প্রাইভেটকার তার রিকশার গতিরোধ করে।
“এ সময় ওই গাড়ি থেকে ছয় যুবক নেমেই ছিনতাই শুরু করে।”
“তারা অস্ত্রের ভয় দেখিয়ে ওই সড়ক দিয়ে যাওয়া একের পর এক রিকশা আটকে যাত্রীদের সব কিছু লুট করে।”
শহরের জামতলা আবাসিক এলাকাস ও পাশ্ববর্তী কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় প্রায়ই ছিনতাই হয় বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৭২৩ ঘ.
bdnews24