২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক-মহাসড়কে দুই শতাধিক দোকান উচ্ছেদ

ঈদের আগে যান চলাচল সহজ করতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে যান চলাচল সহজ করতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত মহাসড়কে ইট-বালি ও হার্ডওয়ারের সামগ্রী রেখে যানবাহন চলাচলে বিঘœ করার অপরাধে বোর্ডবাজার ও বাসন সড়ক এলাকার দুই ব্যক্তিকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। গাজীপুরের এনডিসি মো. সাজিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘœ করতে গত কয়েকদিন ধরেই চলছে ওই অভিযান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে এনডিসি ছাড়াও অংশ নেন গাজীপুরের নির্বাহী হাকিম মোতাকাব্বির আহমেদ ও আসমা শাহিন। টঙ্গী-নরসিংদী সড়কে টঙ্গী থেকে মীরের বাজার এলাকা পর্যন্ত, বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং কোনাবাড়ি থেকে কালিয়াকৈরের মৌচাক পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.