২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ফরিদপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়ায় জাহাঙ্গীর মোল্লার (২৫) লাশ পাওয়া যায়। তার বাড়ি নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে। নগরকান্দা থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮ টার দিকে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মহাসড়কে ফেলে রাখে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৪৫৫ ঘ.