বরিশাল, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঝালকাঠী সড়কে বৃহস্পতিবার বাস থেকে পড়ে এক চালকের সহকারী নিহত হয়েছেন।
নিহত আব্দুল বারেক (৪২) নগরীর কেডিসি বালুর মাঠ বস্তির বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন বারেক।
দুপুরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা একটি বাসে চালকের সহকারী হিসেবে উঠেন তিনি। রুপাতলী থেকে বাসটি নগরীর লিলি পেট্টোল পাম্প অতিক্রম করার সময় বারেক পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৫ ঘ.
bdnews24