২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৬ অক্টোবর

আগামী ৬ অক্টোবর কলা অনুষদে পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 06:12 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৬ অক্টোবর কলা অনুষদে পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ৬ অক্টোবর এ-১, এ-২, এ-৩ ও এ-৪ ইউনিটের এবং ৭ অক্টোবর এ-৫, এ-৬, এ-৭ ও বি ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৮ অক্টোবর সি-১, সি-২, ই ও এইচ ইউনিটের এবং ৯ অক্টোবর ডি, এফ-১, এফ-২ ও জি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হবে। আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিট থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে বলে জানান তিনি। রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন টেলিটক থেকে এসএমএস পাঠিয়ে ভর্তিচ্ছুরা এই আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনের যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য ভর্তিচ্ছুরা ০১৫৫৫৫৫৫০১৭, ০১৫৫৫৫৫৫০১৮ ও ০১৫৫৫৫৫৫০১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান চিত্তরঞ্জন মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/১২১০ ঘ.