২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-টমটম সংঘর্ষে দম্পতি নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। বুধবার দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের বড়হর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান শিকদার (৭০ ) ও তার স্ত্রী সুফিয়া খাতুনের (৫৫) বাড়ি উপজেলার বামনখোলা গ্রামে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান বলেন, নতুন বাজার এলাকায় আমরাইদ থেকে আসা টমটমটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে টমটম যাত্রী আসাদুজ্জামান ও তার স্ত্রী সুফিয়া ঘটনাস্থলেই নিহত হন। হতাহতরা সবাই টমটমের যাত্রী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১০ ঘ.