২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ

ঈদের ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

লালমনিরহাট, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) কামরুজ্জামান জানান, জাতীয় শোক দিবস, সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির কারণে ১৫ থেকে ২৪ অগাস্ট বন্ধ থাকবে এ স্থলবন্দর। তবে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার(এসি) শরিফুল হাসান বলেন, “পাসপোর্টধারী যাত্রী চলাচলে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।” বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমীন বাবুল জানান, গত সোমবার রাতে সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের এক বৈঠকে ছুটি নিয়ে আলোচনা হয়। ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ভুটানের ফুলসিলিং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক পক্ষকেও এ ছুটির কথা জানানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৩ ঘ.