২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় সংঘর্ষে শিশু নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের সময় মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মৌলভীবাজার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের সময় মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়েছে। ইসলামনগর গ্রামে মঙ্গলবার নিহত পাঁচ মাস বয়সী ইমু ওই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল বণিক বলেন, মধু মিয়া ও খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের বিরু বেগমের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নিজাম উদ্দিনের স্ত্রী দিবা বেগমকে লক্ষ্য করে প্রতিপক্ষের একজন দা দিয়ে আঘাত করলে তার কোলে থাকা ইমুর ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ইমু নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.