২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর খাদ্য বিভাগের চালসহ আটক ৫

নওগাঁর মান্দা উপজেলায় মঙ্গলবার খাদ্য বিভাগের চালসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নওগাঁ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় মঙ্গলবার খাদ্য বিভাগের চালসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার কাঁশোপাড়া এলাকায় একটি ট্রাক থেকে খাদ্য গুদামের ১১০ বস্তা চাল উদ্ধার করা হয়। আটকতরা হলেন- ট্রাকচালক মো. মানিক (২৮), সহকারী আব্দুল কুদ্দুস (৩৬), আবু বক্কর সিদ্দিক (৩৫), ইয়াসিন আলী (৪০) ও আব্দুল গফুর (৩২)। তাদের সবার বাড়ি মহাদেবপুর উপজেলার চৌমাশিয়ায়। মান্দা থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, কাঁশোপাড়া ইউপি কার্যালয় থেকে কালোবাজারে বিক্রির জন্য চালগুলি নওগাঁ শহরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে। কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেক্ষলেন, উদ্ধার হওয়া চালের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে মান্দা থানায় একটি মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৩ ঘ.