সাভার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারীরা ওই ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৪০ ঘ.
bdnews24