২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদীর তীর থেকে ১১ হাজার ৩০৫টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদীর তীর থেকে ১১ হাজার ৩০৫টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে একটি ইঞ্জিনচালিত বোট থেকে তিন ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন- আবুল হোসেন (২২), নুর হোসেন (২৩) ও আব্দুল্লাহ (২২)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটলিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা। এ ঘটনায় টেকনাফ থানায় চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার তিনজনসহ আব্দুল গণি নামে আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে গণিই এই চক্রের মূল হোতা। তাকে খোঁজা হচ্ছে। এই চারজনের বাড়ি টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকায় বলে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৫৭ ঘ.