২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ১

বাগেরহাট-সোনাডাঙ্গা সড়কের খুলনার জিরো পয়েন্টে একটি কাভার্ড ভ্যান থেকে দুই হাজার ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

বাগেরহাট, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-সোনাডাঙ্গা সড়কের খুলনার জিরো পয়েন্টে একটি কাভার্ড ভ্যান থেকে দুই হাজার ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দুপুরে ভ্যানটির চালক মো. ফরিদকে আটক করা হয়। তার বাড়ি সাতক্ষীরার সুলতানপুর এলাকায়। র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার নুর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই মাদক সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চালক ফরিদ। পরে ফেনসিডিলসহ ফরিদকে খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯২২ ঘ.