২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি ইফতারে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের দু’টি পক্ষ পাশাপাশি স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করায় সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

মৌলভীবাজার, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের দু’টি পক্ষ পাশাপাশি স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করায় সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্তমৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জহিরুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষে ঘটনাস্থলে এই ১৪৪ ধারা জারি করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জহিরুল ইসলাম জানান, একই স্থানে পাশাপাশি দুইটি কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের দুই পক্ষ ইফতার মাহফিল ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করায় উত্তেজনা দেখা দেয়। “ফলে সংঘাতের আশঙ্কায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।” জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদ এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের একাংশ শহরের আদালত সড়কের বনফুল কমিউনিটি সেন্টারে এবং তার প্রতিপক্ষ জাহাঙ্গির কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১২ ঘ.