ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্ú্রদায়কে সংবর্ধনা জানিয়েছে বিএনপি।
রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে এই সংবর্ধনা জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপরযুগের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।
বিএনপি মুখপাত্র বলেন, “বিএনপি সব সম্ú্রদায় ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিএনপি অতীতেও কাজ করে গেছে, ভবিষ্যতে কাজ করে যাবে।”
ফখরুল অভিযোগ করেন, “সরকার ধর্মনিরপেক্ষতার নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাদের শাসনামলে সব সম্ú্রদায়ের মানুষ বিপর্যস্ত অবস্থার মধ্যে দিনযাপন করছে।”
বর্তমান সরকার আমলে বিভিন্ন মন্দিরে সন্ত্রাসী হামলার নিন্দাও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে সাদু ন¤্র দুলাল ব্রহ্মচারীসহ গাজীপুর, টাঙ্গাইল, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইল, ঝিনাইদহ, চট্টগ্রাম থেকে আসা হিন্দু নেতারা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
এই সংবর্ধনা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী সভাপতিত্ব করেন। এতে বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, ফ্রন্টের যুগ্ম আহবায়ক অমলেন্দু দাস অপু, যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক দেবাশীস রায় মধু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০১৭ ঘ.
bdnews24