২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

শেরপুর সদরে রোববার বাসের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হন অটোরিকশাটির পাঁচ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

শেরপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদরে রোববার বাসের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হন অটোরিকশাটির পাঁচ যাত্রী। নিহত মো. আমিনুল ইসলামের বাড়ি উপজেলার চর বামনা গ্রামে। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর-জামালপুর সড়কে ছয়ঘড়িয়াপাড়া এলাকায় জামালপুরগামী অটোরিকশাটিকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। পুলিশ বাস ও অটোরিকশা আটক করেছে। বাসের চালক পালিয়ে গেছে। শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. জাহিদ বলেন, আহতদের মধ্যে ফরহাদ ও মনসুর আলীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আকবর আলী, কফিল উদ্দিন ও সোহেল শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫৪ ঘ.