২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক শিশুকে হত্যা, গ্রেপ্তার ৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের পর এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাইবান্ধা, ১১ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের পর এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার এবং হত্যাকা-ে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মেজবাহুল হাসান মুছা (৬) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া কাটাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, লোকমান ম-ল (৫০), মাজেদুল ইসলাম (৩০), আইনুল হক (২০), নাসিম ম-ল (২২), আনোয়ার হোসেন (৩২), গোলাপী বেগম (২৩), আমেনা বেগম (৩০) ও লিপি খাতুন (২৪)। গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। “লাশটি যাতে সনাক্ত করা না যায় এ জন্য দাহ্য পদার্থ দিয়ে লাশটি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।” মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর মতিন জানান, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মুছা। এ ব্যাপারে মঙ্গলবার রাতে মুছার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুর্বৃত্তরা মোবাইল ফোনে আকবরের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। শনিবার সকালে মুছাদের বাড়ির কাছে শাহজাহান মিয়ার বাঁশ ঝাড় থেকে দুর্গন্ধ পেয়ে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় এবং আট জনকে গ্রেপ্তাার করে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২০ ঘ.