২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় এক রিকশা ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় এক রিকশা ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাহ আলম (৩০)। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আলম গাজীপুরের কোনাবাড়ী থেকে ট্রেনে চড়ে ঢাকার কারওয়ান বাজারে আসছিলেন। সকাল ১০টার দিকে ট্রেনটি তেজগাঁও রেল স্টেশনের কাছে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। নিহতের ভগ্নিপতি চুন্নু মিয়া শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। চুন্নু পুশিকে জানান, শাহ আলম প্রতিদিন ট্রেনে করে গাজীপুর থেকে কারওয়ান বাজারে আসতেন এবং ভ্যান চালানো শেষে ট্রেনে আবার গাজীপুর ফিরতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬৪২ ঘ.