২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন: ২ হাজার কেজি লইট্যা মাছ জব্দ

চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে ফরমালিন মেশানো দুই হাজার কেজি লইট্যা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে ফরমালিন মেশানো দুই হাজার কেজি লইট্যা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার সকালে শহরের পাথরঘাটা ফিশারি ঘাটে এলাকায় অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৎস্য সংরক্ষণ আইন ও মাছে ফরমালিন দেওয়া রোধ করতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। মাছগুলো জব্দ করে ধংস করা হয়েছে।” তিনি জানান, মাছগুলো টেকনাফ থেকে ট্রাকে করে ফিশারি ঘাটে নিয়ে আসা হয়েছিল বিক্রি করার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/জেকে/১২৪০ ঘ.