২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁদপুরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চাঁদপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে খালে ডুবে আবু সায়েদ (৭) নামের একটি শিশু মারা যায়। সে ওই গ্রামের আমির হোসেন সরকারের ছেলে। আমির হোসেন জানান, খালে হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে। সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের যুগী বাড়ির পুকুরে ডুবে সুবর্ণা ও রিয়া নামের পাঁচ বছরের দুই শিশুর মৃত্যু হয়। ওই এলাকার অধিবাসী সোহেল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এদিকে বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজারের জাফরাবাদ এলাকায় খালে ডুবে কবির (৭) ও সাব্বির (৮) নামের দুই শিশু মারা যায় বলে ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৩৩১ ঘ.