২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেললাইনের পাশে ৩ যুবকের লাশ

ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর সদর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর সদর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাউলতিয়া ইউনিয়নের কারখানা বাজার সংলগ্ন রেল সেতুর পাশে, জোলারপাড় ও মীরেরগাও এলাকায় লাশ তিনটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহতদের কারো পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানান টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলগীর হোসেন। তিনি জানান, নিহতদের মধ্যে এক জনের পরনে সাদা-কালো প্রিন্টের হাফ হাতা গেঞ্জি ও ধূসর রংয়ের ফুল প্যান্ট, অন্য একজনের পরনে সাদা প্রিন্টের শার্ট ও ছাই রঙের ফুল প্যান্ট এবং তৃতীয়জনের পরনে ক্রিম কালারের মধ্যে বেগুনি রংয়ের চেক শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট রয়েছে। তিনটি লাশেরই মাথা থেতলে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৩২৯ ঘ.